News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা : তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা : তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা৷ কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসেম্বর মাসেই রাজ্যের কৃষকদের কাছ থেকে নূ্যনতম সহায়ক মূল্যে ৩৫ হাজার মেট্রিক টন ধান কেনা হবে৷ তাতে ব্যয় হবে ৮৭ কোটি ৩ লক্ষ টাকা৷ আজ অমরপুর নতুন টাউনহলে লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, বিএসি’র চেয়ারম্যান বীরবাহাদুর জমাতিয়া, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক প্রমুখ৷ সভাপতিত্ব করেন অমরপুর নগরপঞ্চয়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা৷
লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রতি কেজি ২০ টাকা ৪০ পয়সা দামে যে ধান কেনা হচ্ছে সেই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে৷ পিএম-কিষাণ প্রকল্পে কৃষকগণ বছরে ৩ কিস্তিতে ৬ হাজার টাকা করে পাচ্ছেন৷ বর্তমান সরকার বিভিন্ন সামাজিক ভাতা ২ হাজার টাকা করেছে৷ আরও ৩০ হাজার গরীব অংশের মানুষকে সামাজিক ভাতা দেওয়া হবে৷ ঘরে ঘরে পরিশ্রত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে৷ প্রতিটি বাড়িতে বিদ্যৎ সংযোগ দেওয়ার কাজও চলছে৷ তিনি বলেন, রাজ্য সরকার চাইছে প্রতিটি মানুষ স্বাবলম্বী এবং আত্মনির্ভর হয়ে উঠুক৷
অনুষ্ঠানে ১১ জন ক’ষকের হাতে বিনামূল্যে উইডার মেশিন, পেডি থেচার তুলেদেন তথ্য ও সংস্ক’তি মন্ত্রী৷ লাভার্থী সম্মেলন উপলক্ষে বিভিন্ন দপ্তরের ১৮টি প্রদর্শনী স্টল খোলা হয়৷ এই অনুষ্ঠানের আগে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী অমরপুরে দপ্তরের বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকারের কার্যালয়ের দ্বারোদঘাটন করেন৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top