News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে তিলথৈ প্রাথমিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

পানিসাগরে তিলথৈ প্রাথমিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলা সফরকালে আজ দুপুরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা পানিসাগর মহকুমার অন্তর্গত তিলথৈ প্রাথমিক হাসপাতাল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী হাসপাতালের জেনারেল বহির্বিভাগ, আয়ুর্বেদিক বহির্বিভাগ, দন্ত বহির্বিভাগ, মাতৃমঙ্গল বিভাগ সহ বিভিন্ন পরিষেবাগুলি পরিদর্শন করেন৷ তিনি হাসপাতালে রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের রোগীরা সমস্ত স্বাস্থ্য পরিষেবাগুলি পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খরব নেন৷ মুখ্যমন্ত্রী হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং রোগীদের স্বাস্থ্য পরিষেবাগুলি যথাযথভাবে প্রদান করার জন্য নির্দেশ দেন৷
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, তিলথৈ প্রাথমিক হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্য পরিষেবা প্রদান করছেন৷ তিনি জানান, রাজ্য সরকার হাসপাতালগুলিতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করবে৷ তিলথৈ হাসপাতালে পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মলিনা দেবনাথ, টিআইডিসি’র চেয়ারম্যান টিংকু রায়, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অরুনাভ চক্রবর্তী, জেলা পুলিশ সুুপার ড. কিরণ কুমার কে, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুুভাষ আচার্য প্রমুখ৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top