News Flash

  • Home
  • দিনের খবর
  • ড্রোনের সাহায্যে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা ফের বানচাল, পঞ্জাবে আবারও সাফল্য বিএসএফ-এর
Image

ড্রোনের সাহায্যে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা ফের বানচাল, পঞ্জাবে আবারও সাফল্য বিএসএফ-এর

অমৃতসর, ৩ ডিসেম্বর (হি.স.): ড্রোনের সাহায্যে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা ফের ব্যর্থ করে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পঞ্জাবের ফাজিলকায় চুড়িওয়ালা চুস্তির কাছে তিনটি প্যাকেটে ৭.৫ কেজি সন্দেহজনক হেরোইন, একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড ৯এমএম বলাবারুদ উদ্ধার করেছে বিএসএফ। শুক্রবার রাতে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোনটি ভারতের আকাশসীমায় উড়ছিল। বিএসএফ জানিয়েছে, গুলি করে ওই ড্রোনটি নামানোর চেষ্টাও করা হয়েছিল।

বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ারের পিআরও শনিবার সকালে জানিয়েছেন, আশেপাশের এলাকায় (চুড়িওয়ালা চুস্তির কাছে) ৩-৪ জন সন্দেহভাজনের গতিবিধিও লক্ষ্য করা যায়। বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করেন এবং দুর্বৃত্তদের সন্দেহজনক গতিবিধির দিকে গুলি চালায়। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top