News Flash

Image

কল্যাণপুরে চুরির ঘটনায় জনমনে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর,২ নভেম্বর৷৷  চুরির ঘটনা কল্যাণপুরে৷ কল্যাণপুরে সাত সকালে চুরির ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার অমরকলোনিতে৷ প্রাপ্ত খবরে জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন অমরকলোনি গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শংকর পাল উনার দোকানের পেছনের দরজার তালা ভেঙ্গে এই চুরির ঘটনা সংঘটিত করে নিশী কুটুম্বের দল৷ তেলিয়ামুড়া খোয়াই সড়ক লাগোয়া অমর কলোনি সরকারি গুদামের পাশে এই দোকান৷ উনার দোকান থেকে কয়েক হাজার নগদ টাকা এবং বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়৷ প্রশ্ণ উঠছে এই জনবহুল এলাকায় কিভাবে নিশি কুটুম্বের দল হানা দিল৷ এর পেছনেকি রহস্য লুকিয়ে রয়েছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ এবং তদন্ত শুরু করে৷ এখন দেখার বিষয় পুলিশ চোরকে খুঁজে পায় কিনা৷ চুরির ঘটনা প্রত্যক্ষ করতে সকাল থেকেই আমজনতা ভিড় জমান ঘটনাস্থলে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top