News Flash

  • Home
  • খেলা
  • গন্ডাছড়া ক্রিকেট মাঠের উন্নতিকল্পে পরিদর্শনে গেলেন টিসিএ-র কর্মকর্তারা
Image

গন্ডাছড়া ক্রিকেট মাঠের উন্নতিকল্পে পরিদর্শনে গেলেন টিসিএ-র কর্মকর্তারা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। রাজ্য ক্রিকেট সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা শুক্রবার গন্ডাছড়া ক্রিকেট মাঠ পরিদর্শনে গেলেন। এদিন টিসিএ-র কর্মকর্তারা গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের সদস্যদের সাথে নিয়ে গন্ডাছড়া ত্রিশ কার্ড ক্রিকেট মাঠটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে টিসিএর কোষাধ্যক্ষ জয়নাল দাস জানান, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করার পর সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে আধুনিক মানের ক্রিকেট মাঠ তৈরি করা হবে। যেখানে জিম ফেসিলিটি থেকে শুরু করে মিনি ক্লাব হাউস, ড্রেসিং রুম, ওপেন সেড ইত্যাদি থাকবে।তিনি আরো জানান ৩০ কার্ড ক্রিকেট মাঠটি গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের নিজস্ব মাঠ। তাই এই মাঠটিকে অনতিবিলম্বে যতটুকু সম্ভব তাড়াতাড়ি একটি আধুনিক মানের মাঠ তৈরি করে গন্ডাছড়াবাসীকে উপহার দেওয়ার জন্যেই তাদের এই সফর। এদিন ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে কর্মকর্তারা মাঠের চারিদিক সার্বিকভাবে খতিয়ে দেখেন। ইঞ্জিনিয়াররা পরিকল্পনা তৈরি করার পর ইমিডিয়েট মাঠের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে কোষাধ্যক্ষ জয়নাল দাস জানালেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top