News Flash

  • Home
  • খেলা
  • বাধারঘাট স্টেডিয়ামে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রবিবার
Image

বাধারঘাট স্টেডিয়ামে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ৪ ডিসেম্বর, রবিবার। বাধারঘাট স্টেডিয়ামে ওইদিন সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন হবে ২১ তম রাজ্য ভিত্তিক ওই আসরের। এর উদ্বোধন করবেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার দেব, ডেপুটি মেয়র মনিকা দাশ দত্ত, ক্রীড়া দপ্তরের অধিকর্তার সুবিকাশ দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রাক্তন সচিব জে কে দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারেল কমপ্লেক্সের চেয়ারম্যান কমল দে, উপ অধিকর্তা বনজিৎ বাগচি এবং ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। ৩০ উর্দ্ধ যে কোনও অ্যাথলিট আসরে অংশ নিতে পারবে। মোট ৬৭ টি ইভেন্টের উপর ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে পদক জয়ের লড়াইয়ে নামবেন মাস্টার্স অ্যাথলিটের পুরুষ এবং মহিলারা। শুক্রবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার প্রাক্তন সচিব স্বপন সাহা। এবছর ১৪-‌১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রাজ্য আসর থেকে বাছাই করা অ্যাথলিটরা অংশ নেবে জাতীয় আসরে। জানালেন সচিব আশিষ পাল। জাতীয় আসরে সাফল্য অর্জন কারি অ্যাথলিটরা অংশ নেবে আন্তর্জাতিক আসরেও। আগামীবছর মার্চে গোয়ায় হবে আন্তর্জাতিক আসর। সংস্থার সভাপতি পঙ্কজ বিহারী সাহা জানান, রাজ্যের যে সকল অ্যাথলিটরা আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ পাবে তাদেরও পাঠানোর ব্যবস্থা করবে রাজ্য সংস্থা। প্রসঙ্গত:‌ গেলোবছর জাতীয় আসর থেকে ত্রিপুরা ৩ টি স্বর্ণ পদক সহ মোট ৩৩ টি পদক পেয়েছিলো। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সিনিয়র সহসভাপতি তপন ভট্টাচার্য, যুগ্ম সচিব সমীর সাহা, নিখিল সাহা এবং অমিয় কুমার দাস। এদিকে রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে রাজ্য সংস্থা বলে সাংবাদিক সম্মলনে জানানো হয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top