News Flash

  • Home
  • বাণিজ্য
  • পাকিস্তানের কম দামে তেলের আরজি খারিজ করল রাশিয়া
Image

পাকিস্তানের কম দামে তেলের আরজি খারিজ করল রাশিয়া

মস্কো, ২ ডিসেম্বর (হি. স.) : যুদ্ধ পরিস্থিতির সুযোগে রাশিয়া থেকে অত্যন্ত কম মূল্যে তেল কিনতে চেয়েছিল সুযোগসন্ধানী পাকিস্তান। তবে ইসলামাবাদের কোন কথাতেই কর্ণপাত করেনি পুতিন প্রশাসন। পুতিন সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এমন ছাড়ে তেল বিক্রি সম্ভব নয়।

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কিনছে ভারত। আমেরিকা ও পশ্চিমের দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞার মার এড়াতে দিল্লির ‘বন্ধুত্বে’ ভরসা রাখছে মস্কো। এই পরিস্থিতির সুযোগে রাশিয়া থেকে অত্যন্ত কম মূল্যে তেল কিনতে চেয়েছিল সুযোগসন্ধানী পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রুশ জ্বালানি তেলে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড় চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই আরজি খারিজ করে দিয়েছে রাশিয়া । বুধবার মস্কোয় রুশ প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক-সহ শাহবাজ শরিফ প্রশাসনের শীর্ষ আমলারা। আলোচনা শেষে পুতিন সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এমন ছাড়ে তেল বিক্রি সম্ভব নয়। তবে ভবিষ্যতে কোনও সম্ভাবনা তৈরি হলে জানিয়ে দেওয়া হবে। সূত্রে খবর, নভেম্বরের ২৯ তারিখ তিনদিনের সফরে মস্কো পৌঁছয় পাকিস্তানের প্রতিনিধি দল।
বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে ভারত ও চিনের মতো বড় এবং বিশ্বস্ত দেশগুলিকে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া। এই দুই দেশের সঙ্গে মস্কোর সম্পর্ক বহুদিনের। কিন্তু সুযোগসন্ধানী পাকিস্তানকে বিশ্বাস করে না পুতিন প্রশাসন। সূত্রের খবর, সস্তায় তেল কেনার আগে ‘পাকিস্তান স্ট্রিম’ গ্যাস পাইপলাইন সম্পুর্ণ করার দাবি জানিয়েছে মস্কো। পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঞ্জাব প্রদেশ পর্যন্ত এই পাইপলাইনটি তৈরি করার কথা ছিল রাশিয়ার কিন্তু সেই কাজ থমকে রয়েছে।
উল্লেখ্য, রুশ তেল কেনা নিয়ে বারবার পশ্চিমি দেশগুলির সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। সেই প্রসঙ্গে তোপ দেগেছিলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অলিপাভ। তিনি বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনছে বলে নিন্দা করছে পশ্চিমি দেশগুলি। অন্যদিকে তারা নিজেরাও রুশ শক্তিসম্পদ কিনছে। গোটা ঘটনায় বোঝা যায়, নিজেরা নিয়ম তৈরি করলেও পালন করছে না ইউরোপীয় দেশগুলি।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top