News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা
Image

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া এ নিষেধাজ্ঞা জারি করেছে। একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হল। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও টাইম।

কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংযোগ থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তিন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আর জাপান তিনটি গোষ্ঠী ও একজন ব্যক্তির নামে জারি করেছে এ নিষেধাজ্ঞা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত আট ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।

গণমাধ্যমের সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনওভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এ নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top