News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ ফুটবল নিয়ে লক্ষী ভান্ডারের কুইজ
Image

বিশ্বকাপ ফুটবল নিয়ে লক্ষী ভান্ডারের কুইজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। প্রতি বছরের মতো এবারও। মেসার্স লক্ষ্মী ভান্ডারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‌বিশ্বকাপ’ ক্যুইজ প্রতিযোগিতা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ওই প্রতিযোগিতার প্রশ্ন পত্রের আত্নপ্রকাশ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংস্থার কর্ণধার সুজিৎ রায়, প্রাক্তন স্বনামধন্য ফুটবলার মিল্টন ঘোষ, এগিয়ে চলো সঙ্ঘের ফুটবল দল গঠনের মূল কারিগর দীপক বনিক, দুই বিদেশী ফুটবলার অ্যারিস্টাইড ও গোলাম মোস্তাফা এবং সংগঠক সুজিৎ ভৌমিক। সংস্থার কর্ণধার বলেন, সহজ তিনটি প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন আকর্ষনীয় পুরস্কার। ১৫ ডিসেম্বরের মধ্যে উত্তর জমা দিতে হবে কামান চৌমুহনী সংস্থার অফিস বাড়িতে। এবারের তিনটি প্রশ্ন হলো:‌ ২০১৮ বিশ্বকাপে শেষ গোলটি কে করেন?‌ ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বুট কার দখলে যাবে?‌ এবং ২০২২ বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হবে?‌ সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম তিনজনকে বেছে নেওয়ার পাশাপাশি দেওয়া হবে ৩০ টি সান্তনা পুরস্কার। সোমবার ওই প্রশ্নপত্র আত্মপ্রকাশ করবে পশ্চিমবঙ্গে। এরপর কাতার, বেলজিয়াম এবং বাংলাদেশেও প্রশ্নপত্র পাঠানো হবে। প্রতিবছরই ওই ক্যুইজ প্রতিযোগিতাকে নিয়ে রাজ্যের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিলো। এবারও পুনরায তা দেখা যাবে মনে করেন সুজিৎ রায়। লক্ষ্মী ভান্ডারের ওই   উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুই বিদেশী ফুটবলার অ্যারিস্টাইড এবং মোস্তাফা। ওনারা বিশ্বাস করেন, এর ফলে ফুটবলের উন্মাদনা আরও বাড়বে।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top