News Flash

  • Home
  • দেশ
  • ভাবনগরে ভোট দিলেন মনসুখ, সময় কাটালেন নিজের গ্রামের মানুষজনের সঙ্গে
Image

ভাবনগরে ভোট দিলেন মনসুখ, সময় কাটালেন নিজের গ্রামের মানুষজনের সঙ্গে

ভাবনগর, ১ ডিসেম্বর (হি.স.) : দিল্লি থেকে নিজ রাজ্য গুজরাটে গিয়ে গ্রামের মানুষজনের সঙ্গে মিলিত হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার গুজরাটের ভাবনগর জেলার হানোলে একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মনসুখ মান্ডভিয়া। ভোট দেওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে মিলিত হন তিনি। জানান, তাঁর গ্রামের মানুষজন সর্বদা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এদিন ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি এদিন সকালে নিজের গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। মনসুখ বলেছেন, “আমার গ্রামের (হানোল) মানুষজন সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমি দেখছি গুজরাটের মানুষের আস্থা বেড়েছে বিজেপির প্রতি। এবার আমরা আমাদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ব।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top