News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম কান্ডে রাজনৈতিক রং বিচার না করে দোষীদের ব্যবস্থা গ্রহণ করা হোক ঃ বিধানসভার অধ্যক্ষ
Image

চড়িলাম কান্ডে রাজনৈতিক রং বিচার না করে দোষীদের ব্যবস্থা গ্রহণ করা হোক ঃ বিধানসভার অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷  রাজনৈতিক রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷  বৃহস্পতিবার জিবিতে আহত কর্মীদের দেখতে গিয়ে বলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ বৃহস্পতিবার আহত কর্মীদের দেখতে জিবিতে যান অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ আহত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি৷ তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন৷ পরে তিনি জানান যা হচ্ছে তা সঠিক নয়৷ বিজেপি দল হিংসা ও অশান্তির বিরুদ্ধে৷ কিছু মানুষ চাইছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে৷ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে চাইছে তারা৷ কিছু মানুষ সুনির্দিষ্ট ভাবে এই কাজ করে চলেছে৷ আইন শৃঙ্খলা ভাল রয়েছে৷ তবে এই আক্রমণ ছিল প্রানঘাতী৷ অবিলম্বে এগুলি বন্ধ করা উচিৎ৷ রাজনৈতিক রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন তিনি৷ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top