News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়মুড়া বিদ্যুৎ কেন্দ্রে লেনদেন নিয়ে বাবাদ, দুই ইঞ্জিনীয়ার ও গ্রামের চেয়ারম্যান গ্রেপ্তার
Image

বড়মুড়া বিদ্যুৎ কেন্দ্রে লেনদেন নিয়ে বাবাদ, দুই ইঞ্জিনীয়ার ও গ্রামের চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷  বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক ২ ইঞ্জিনিয়ার সহ গ্রামের চেয়ারম্যান৷ বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷ জানা যায় বুধবার রাতে বড়মুড়া গ্যাস থার্মাল প্রজেক্ট গেইটের সামনে বিদ্যুৎ নিগমের কর্মী এবং স্থানীয় লোকজনের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা শুরু হয়৷ সেই সময় সেখানে কর্তব্যরত টিএসআর জওয়ানরা তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা৷ তিনি আরও জানান পরবর্তী সময় তিনি নিজে ঘটনাস্থলে ছুটে যান৷ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশ টিএসইএল-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রাজেস দেববর্মা, অনির্বাণ দেবনাথ এবং এলাকার চেয়ারম্যান অজয় রুপিনিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top