News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বসহায়ক দলের মাধ্যমে এখন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন মহিলারা : উপমুখ্যমন্ত্রী
Image

স্বসহায়ক দলের মাধ্যমে এখন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন মহিলারা : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ স্বসহায়ক দলের মাধ্যমে এখন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন মহিলারা৷ স্বসহায়ক দল রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এক বিশাল ভূমিকা নিতে সক্ষম হয়েছে৷ স্বসহায়ক দল রাজ্যের মা বোনেদের এগিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে৷ নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি গোটা পরিবারকে আত্মনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে স্বসহায়ক দল৷ আজ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ১৭তম আঞ্চলিক সরস মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷
‘প্রতি ঘরে মাতৃশক্তি, হবে স্বরোজগারী’ এই শ্লোগান নিয়ে গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছিল ১৭তম আঞ্চলিক সরস মেলা৷ ১৩দিনব্যাপী এই মেলার ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, গ্রামোন্নয়ন দপ্তর৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও বলেন, এবারের আঞ্চলিক সরস মেলায় শুধু রাজ্য নয়, বহির্রাজ্য থেকেও অনেকেই অংশ নিয়েছেন৷ এতে পণ্য ক্রয় বিক্রয় যেমন হয় তেমনি দুই পক্ষের মধ্যে ভাববিনিময়ও বৃদ্ধি পায়৷ রাজ্য সরকার প্রকৃত অর্থে মহিলাদের স্বশক্তিকরণে বিশ্বাস করে৷ তাই তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে৷ এরই অন্যতম স্বসহায়ক দলের মাধ্যমে তাদের উন্নতি ঘটানো৷ ২০১৮ সালের আগে রাজ্যে চার হাজারের মতো স্বসহায়ক দল ছিল৷ আর সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৮ হাজার৷ এক্ষেত্রে ব্যাঙ্কগুলিও ঋণ প্রদানের মাধ্যমে স্বসহায়ক দলগুলিকে সহায়তা করে যাচ্ছে৷ ব্যাঙ্কের ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রেও ত্রিপুরার মহিলারা এগিয়ে রয়েছেন৷ অধিকাংশ ক্ষেত্রে স্বসহায়ক দলগুলি সময়ের মধ্যে ব্যাঙ্কের ঋণ পরিশোধ করে থাকে৷
উপমুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার প্রশ্ণে রাজ্যের মহিলাদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ৷ বর্তমান সরকারের অন্যতম দিশা – মানুষ সরকারের কাছে যাবে না৷ সরকারই মানুষের কাছে যাবে এবং ঘরে ঘরে যাবে৷ এই লক্ষ্যেই সারা রাজ্যে এখন চলছে ‘প্রতি ঘরে সুশাসন অভিযান’৷ সমাপ্তি অনুষ্ঠানে কারামন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, রাজ্যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে স্বসহায়ক দলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন, রাজ্য সরকার গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিয়েছে৷ সরস মেলার মূল লক্ষ্যই হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বসহায়ক দলগুলির উৎপাদিত সামগ্রী একটা জায়গায় এনে মানুষের কাছে পৌঁছে দেওয়া৷ আর এবারই প্রথমবারের মতো মেলায় রেকর্ড বিক্রি হয়েছে৷
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক স্মিতা মল এম এস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক মিমি মজুমদার৷
সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মেলায় যোগদানকারী স্বসহায়ক দলগুলিকে পুরসৃকত করা হয়৷ এরমধ্যে বেস্ট স্টেট ক্যাটাগরিতে প্রথম মেঘালয়, দ্বিতীয় সিকিম এবং তৃতীয় হয় পশ্চিমবঙ্গ৷ বেস্ট ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে প্রথম গোমতী জেলা, দ্বিতীয় পশ্চিম জেলা এবং তৃতীয় স্থান পায় ধলাই জেলা৷ বেস্ট ব্লক ক্যাটাগরিতে প্রথম ডুকলি আরডি ব্লক, দ্বিতীয় তেলিয়ামুড়া আরডি ব্লক এবং তৃতীয় হয় জোলাইবাড়ি আরডি ব্লক৷ বেস্ট ডিপার্টমেন্টের সম্মানে প্রথম জাইকা, দ্বিতীয় কৃষি ও উদ্যান দপ্তর এবং তৃতীয় হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক৷ এর পাশাপাশি বেস্ট প্রোডাক্ট, বেস্ট ট্র্যাডিশনাল ড্রেস, বেস্ট এসএইচজি স্টল ইত্যাদি বিভাগে পুরসৃকত করা হয়৷ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মান তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কারামন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্য অতিথিগণ৷ উল্লেখ্য, ১৩দিনব্যাপী সরস মেলায় গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকার পণ্য সামগ্রী৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top