News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশের ধর্মীয় পরিবেশে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এক অনন্য অবস্থান রয়েছে : উপরাষ্ট্রপতি
Image

সারা দেশের ধর্মীয় পরিবেশে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এক অনন্য অবস্থান রয়েছে : উপরাষ্ট্রপতি

আগরতলা, ২৯ নভেম্বর (হি. স.) : ত্রিপুরা সফরে এসে সস্ত্রীক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার পর মন্দির চত্বর ঘুরে দেখেছেন। কল্যাণ সাগরের পাড়ে গিয়ে সৌন্দর্য উপভোগ করেছেন। তিনি এদিন তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, সারা দেশের ধর্মীয় পরিবেশে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এক অনন্য অবস্থান রয়েছে। এই মন্দিরের পরিকাঠামো উন্নয়ন দীপাবলীর আগেই সমাপ্ত হবে এবং পরবর্তী ত্রিপুরা সফড়েই তিনি তা প্রত্যক্ষ করবেন, আশা প্রকাশ করে বলেন তিনি।

আজ বিমানবন্দরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য, মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মুখ্য সচিব জে কে সিনহা। বিমান বন্দর থেকে হেলিকপ্টারে সোজা চলে যান উদয়পুর। সেখানেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডা: সাহা এদিন তাঁর সাথেই উদয়পুরে গিয়েছেন। সেখানে কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক বিপ্লব ঘোষ তাঁকে স্বাগত জানিয়েছেন।

মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার পর উপরাষ্ট্রপতি মন্দির চত্বর ঘুরে দেখেছেন। মন্দিরের পরিকাঠামো উন্নয়ন কাজের খোঁজ নিয়েছেন। এদিন কল্যাণ সাগর দীঘির পাড় পরিদর্শন করেছেন। সেখানে মনোরম পরিবেশ দেখে তিনি ভীষণ আনন্দিত হয়েছেন। মন্দির এবং তার আশেপাশের সৌন্দর্য তিনি ভীষণ উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

এদিন উপরাষ্ট্রপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিকাঠামো উন্নয়ন দেখে ভীষণ আনন্দিত এবং বিস্মিত হয়েছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুবই দক্ষতার সাথে এই মন্দিরের পরিকাঠামো উন্নয়নে ব্রতী রয়েছেন, জেনে খুশি হয়েছি। তাঁর কথায়, সারা দেশে এই মন্দিরের অনন্য পরিচিতি রয়েছে। এই মন্দিরের সারা দেশের ধর্মীয় পরিবেশে এক অনন্য অবস্থান রয়েছে। তাঁর বিশ্বাস, মন্দিরের পরিকাঠামো উন্নয়ন আগামী দীপাবলীর পূর্বেই সমাপ্ত হবে এবং পরবর্তী ত্রিপুরা সফরে সেই মনোরম পরিবেশ তিনি প্রত্যক্ষ করতে পারবেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top