News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইরানি থানায় দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করল বিএসএফ
Image

ইরানি থানায় দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  সন্দেহ ভাজন চার বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ৷
জানা যায় কৈলাসহরের লাঠিয়াপুরা এলাকা থেকে তাদেরকে আটক করে বিএসএফ ২০ নং বাহিনীর জওয়ানরা৷ পরবর্তী সময় তাদেরকে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ইরানি থানার ওসি জানান ২৭ নভেম্বর রাতে বিএসএফ ২০ নং বাহিনীর জওয়ানরা লাঠিয়াপুরা এলাকা থেকে সন্দেহ ভাজন বাংলাদেশি নাগরিকদের আটক করে৷ তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে রাজ্যে আসার পর আটক করা হয়৷ সোমবার রাতে বিএসএফ ধৃতদের ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয়৷ ধৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক এবং দুইজন ভারতীয় নাগরিক৷ তাদের কাছ থেকে নগদ ভারতীয় প্রায় ২৮ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ ধৃত দুই ভারতীয় নাগরিকরা হল ধর্মনগরের বাসিন্দা নির্মল পাল এবং শীলচরের বাসিন্দা বিশ্বজিৎ বণিক৷ অপরদিকে ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হল জবা রানি রায় ও জগদীশ রায়৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top