News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে ছয় মাসের শিশুর জন্মগত হৃদরোগের সফল অস্ত্রোপচার
Image

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে ছয় মাসের শিশুর জন্মগত হৃদরোগের সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের দৌলতে ছয় মাসের জন্মগত হৃদরোগ ও ডাউন সিড্রোম আক্রান্ত অমিতা গুহ আবার নতুন জীবন ফিরে পেলো৷ গত ১৯ মে  জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে অমিতার জন্ম হয়৷ রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মেডিকেল টিমের চিকিৎসক ডাঃ গৌরব সরকার গত ২১ মে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি পয়েন্টে শিশুটিকে িিনং করতে গিয়ে তার এই জন্মগত রোগটি আঁচ করেন৷ জোলাইবাড়ি কলসির দলুছড়া এলাকার বাসিন্দা এই শিশুটিকে আগরতলা আইজিএম হাসপাতালে বিনামূল্যে ইকো পরীক্ষা করানো হয়৷ এতে তার জন্মগত রোগটি সনাক্ত হয়৷ পরবর্তী সময়ে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের রাজ্য কর্ত’পক্ষ এবং জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মেডিকেল টিমের যৌথ উদ্যোগে সম্পর্ণ বিনামূল্যে শিশুটিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মিশন হাসপাতালে গত ১৮মে তারিখ সফল হার্ট সার্জারি করা হয়৷ ফলে আজ অমিতা সুুস্থ এবং সেইসঙ্গে তার পিতা মাতাও আজ খুশি৷ বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়ে শিশুটির বাবা অভিজিৎ গুহ রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পে চিকিৎসকদের প্রতি ক’ত’তা প্রকাশ করেছেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top