News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলের জন্য হাহাকার, সমস্যা না মিটলে ভোট বয়কটের ঘোষণা দিল ঋষ্যমুখের ভাস্কর পাড়ার মানুষ
Image

জলের জন্য হাহাকার, সমস্যা না মিটলে ভোট বয়কটের ঘোষণা দিল ঋষ্যমুখের ভাস্কর পাড়ার মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ পানীয় জলের সমস্যা না মিটলে ভাস্কর পাড়ার ভোটাররা ভোট বয়কটের হুমকি দিল৷ এলাকার সমস্যা সমাধানে ব্লক আধিকারিকের ভূমিকা শূন্যের কোঠায়৷ যার জেরে এই সিদ্ধান্ত  নেয় গ্রামবাসীরা৷
গ্রামের নাম  ভাস্কর পাড়া৷ ঋষ্যমুখ ব্লকের মনিরামপুর এডিসি এলাকার অন্তর্গত এই উপজাতি গ্রামটি৷ সিংহভাগ মানুষই উপজাতি অংশের লোক৷  পাড়াটিতে প্রায় চল্লিশ পরিবারের বসবাস৷  রাজ্যের সরকারের পক্ষ থেকে সারে চার বছর গ্রামীণ উন্নয়নের নামে  লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলেও তা আক্ষরিক অর্থে কাগজে বিপ্লব৷ হয়নি কোন উপজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন৷ এই গ্রামে যোগাযোগ অবস্থা বেহাল দশাই পরিণত হয়ে রয়েছে৷ শুধু যোগাযোগ সমস্যা নয়, পুরো ভাস্কর পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সংকট৷ সরকারি খতিয়ানে এই পাড়ায় জলের উৎস থাকলেও তা বিকল হয়ে আছে৷  গ্রামের জনগন অনেকটা ক্ষোভের সাথে পানীয় জলের সমস্যার চিত্র তুলে ধরেন৷  এলাকার সমস্যা সমাধানে ব্লক আধিকারিকের ভূমিকা শূন্যের কোঠায়৷ গ্রামের মানুষ জানান, প্রতি বছর ভোটের মুখে রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই করে নি৷ এলাকার জনগণ জানান এইবার ভোটের প্রচারে নেতারা বাড়ি বাড়ি  এলে নানা প্রশ্ণের উত্তর দিতে হবে৷ তিনি জানান, গ্রামের জলের সমস্যা সমাধান হলে ভোট দেবেন না৷ পরিষধিত পানীয় জলের অভাবে সংশ্লিষ্ট এলাকার জনগণ বার্ধ্য হয়ে সরকারি উৎস থেকে বঞ্চিত হয়ে ছড়া নালা ডোবার জল খেয়ে তৃষ্ণা নিবারণ করছেন৷

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top