News Flash

  • Home
  • দিনের খবর
  • দেরাদুনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পিষে দিল চারজনকে, মৃত ১
Image

দেরাদুনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পিষে দিল চারজনকে, মৃত ১

দেরাদুন, ২৮ নভেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পিষে দিল তিন বাইক আরোহীকে ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ সোমবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের চন্দ্রমণি এলাকায় ৷ অভিযোগ, স্থানীয় প্যাটেল নগর থানার পুলিশ দুর্ঘটনার অনেক পরে সেখানে পৌঁছায় ৷ এই ঘটনার পর সেখানে গাড়ির লম্বা লাইন পড়ে যায় ৷

যদিও পুলিশের দাবি, ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্য়েই তারা সেখানে হাজির হয় ৷ শুরু করে উদ্ধার কাজ ৷ পুলিশ জানিয়েছে, ট্রাকটি রাস্তার পাশের একটি দোকানেও ঢুকে যায় ৷ ওই দোকানের মালিকও ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন ৷ প্রথমে সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ পরে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বাকিরা এখনও চিকিৎসাধীন ৷ তবে তাঁদের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্রেক ফেল হওয়ার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top