News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিএলএড-এর চূড়ান্ত পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ
Image

ডিএলএড-এর চূড়ান্ত পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ

কলকাতা, ২৮ নভেম্বর (হি. স.) : ২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের চূড়ান্ত পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠল। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পরীক্ষার সামান্য আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ। সোমবার ছিল ওই পরীক্ষা। প্রশ্নফাঁস নয়, সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ ডিএলএড কোর্সের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ২টো পর্যন্ত। অভিযোগ, সোমবার সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আর হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে, দুটোই এক বলে দাবি করা হয়েছে।

পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘‘এই অভিযোগকে পর্ষদ হাল্কা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না। এ নিয়ে যদি পর্ষদ কোনও সিদ্ধান্ত নেয় আগামী দিনে, তা হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে না। এটা প্রশ্নফাঁসের ঘটনা নয়।”

সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষা বাতিল করা হবে কি না, এ নিয়ে কিছু জানাননি তিনি। নিয়ম মেনেই পরীক্ষা হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির। আগামী দিনে কোনও অনৈতিক কাজ হলে পর্ষদ কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন গৌতম।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top