News Flash

  • Home
  • দেশ
  • নতুন ভিডিও প্রকাশ্যে, এবার তিহার জেলের সুপার ও অন্যান্যদের সঙ্গে কথা বলতে দেখা গেল সত্যেন্দ্রকে
Image

নতুন ভিডিও প্রকাশ্যে, এবার তিহার জেলের সুপার ও অন্যান্যদের সঙ্গে কথা বলতে দেখা গেল সত্যেন্দ্রকে

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বিতর্ক পিছু ছাড়ছেই না, একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে আর ততই নতুন করে বিতর্কের বেড়াজালে জড়িয়ে পড়ছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। এবার প্রকাশ্যে আসা নতুন ভিডিও ফুটেজে দেখা গেল, জেলবন্দি দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে কথা বলছেন তিহার জেলের তৎকালীন সুপার অজিত কুমার।

শুধুমাত্র তৎকালীন জেল সুপারই নন, নিজের সেলে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সত্যেন্দ্র জৈনকে। বাড়ি না-কি জেল, তা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা মুশকিল। প্রসঙ্গত, তিহার জেলের তৎকালীন সুপার অজিত কুমারকে চলতি মাসেই সাসপেন্ড করা হয়েছে। তিহার জেলে বন্দি দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের এর আগেও কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছিল, জেলের মধ্যেই ম্যাসাজ করাচ্ছেন তিনি। এলাহী খাবারের বন্দোবস্ত করা হয়েছে। জেলের ভিতরেই ফল থেকে শুরু করে এলাহী খাবার খাচ্ছেন তিনি। এবার নতুন ভিডিও সত্যেন্দ্র জৈনকে আরও বেশি করে অস্বস্তিতে ফেলল।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top