News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, অমৃতসর সেক্টরে ফের ড্রোন গুলি করে নামাল বিএসএফ
Image

দুই মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, অমৃতসর সেক্টরে ফের ড্রোন গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৬ নভেম্বর (হি.স.): বিগত দুই মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পঞ্জাবের অমৃতসর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ড্রোন গুলি করে মাটিতে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত ৯.০৫ মিনিট নাগাদ অমৃতসর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোন উদ্ধার হয়। পাকিস্তানের দিক থেকে উড়ে আসা কোনও কিছুর শব্দ শুনতে পান বিএসএফ জওয়ানরা।

বিএসএফ জানিয়েছেন, শুক্রবার রাতে বিওপি ডাওকের বিএসএফ টিম একটি সন্দেহভাজন উড়ন্ত বস্তু পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসার শব্দ শুনতে পান এবং তৎক্ষণাৎ সেটি পাকিস্তানের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে, তখনই বিএসএফ জওয়ানরা গুলি চালান। মাটিতে আছড়ে পড়ে কোয়াডকপ্টারটি।
বিএসএফ কমান্ড্যান্ট জসবীর সিং বলেছেন, শুক্রবার রাতে বিএসএফ জওয়ানরা অমৃতসর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে একটি ড্রোন দেখতে পান। তাঁরা অবিলম্বে পদক্ষেপ নেন, ৬ রাউন্ড গুলিবর্ষণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়। বিএসএফ এর আগেও এমন ড্রোন নামিয়েছে; অমৃতসর সেক্টরে বিগত দুই মাসে ৩টি ড্রোন নামিয়েছে বিএসএফ।

Releated Posts

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top