News Flash

  • Home
  • দিনের খবর
  • মেরঠে চিনিকলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১
Image

মেরঠে চিনিকলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১

লখনউ, ২৬ নভেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের মেরঠে এক চিনিকলে বিধ্বংসী আগুন লাগে। শনিবার আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। দমকলের সাতটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মেরঠের পরতাপুর থানার মহিউদ্দিনপুর চিনিকলে আচমকাই আগুন লাগে। দাহ্য পদার্থ ও বিভিন্ন রাসায়নিক থাকায় নিমিষেই গোটা মিল চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের প্রচণ্ড তাপে বয়লার ফেটে যায়। চিনি কলের শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দাহ্য পদার্থ থাকায় প্রথমে আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পরে কারখানার ভিতরে আটকে থাকা শ্রমিক ও আধিকারিকদের উদ্ধার করা হয়। নরেন্দ্র কুশয়াহা নামে এক ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বেশ খানিকক্ষণ বাদে মৃত্যু হয় কোলে ঢলে পড়েন নরেন্দ্র কুশয়াহা। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top