News Flash

  • Home
  • বিনোদন
  • চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা বিফলে, প্রয়াত প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে
Image

চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা বিফলে, প্রয়াত প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে

পুণে, ২৬ নভেম্বর (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। শনিবার মহারাষ্ট্রের পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে।

শুক্রবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। চোখ খুলতে পারছেন তিনি, শরীরের বিভিন্ন অংশ নড়াচড়াও করতে পারছেন। কিন্তু, শনিবারই থেমে গেল লড়াই। না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে।
দু’দিন আগেই বিক্রম গোখলের মৃত্যুর গুজব ছড়িয়েছিল, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিক্রম মারা যাননি। চিকিৎসা চলছে তাঁর। বিক্রমের স্ত্রী অনুরাগীদের কাছে তাঁর স্বামীর জন্য প্রার্থনা করতে বলেছিলেন। শনিবার ভেন্টিলেটরে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বিক্রম গোখলে।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top