News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নত প্রযুক্তির ব্যবহার বিকাশের পথকে সুুগম করে : মুখ্যমন্ত্রী
Image

উন্নত প্রযুক্তির ব্যবহার বিকাশের পথকে সুুগম করে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ উন্নত প্রযুক্তির ব্যবহার বিকাশের পথকে সুুগম করে৷ প্রযুক্তির ব্যবহার ছাড়া বিকাশের পথ ত্বরান্বিত হবে না৷ আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে (টিআইটি) রাজ্যের প্রথম ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নত ভারত গড়ে তোলা৷ এই লক্ষ্যেই রাজ্য সরকারও কাজ করছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উদ্যোগে ’আমার সরকার’ ওয়েব পোর্টালের কথা তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী বলেন, এই ওয়েব পোর্টালের মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বাস্তবায়িত করা আরও সহজ হবে৷ পাশাপাশি সরকারের সঙ্গে জনগণের সুুসম্পর্কের সেতু বন্ধন করবে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রথম টেকনিক্যাল ইনস্টিটিউট হলো বর্তমানের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি৷ পূর্বে এই প্রতিষ্ঠানটি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল৷ তিনি বলেন, বর্তমান সরকারের সময় রাজ্যে শিক্ষার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে৷ রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রতিভার বিকাশের সুুযোগ পাচ্ছে৷ এই ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন রাজ্যে গুণগত শিক্ষাক্ষেত্রে একটি নতুন পালক৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ড্রোন প্রযুক্তিকে বর্তমানে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্প ও পরিষেবা বাস্তবায়নে কাজে লাগানো হচ্ছে৷ এমনকি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে৷ আগামীদিনে এই ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যেরও উন্নতিসাধন হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনমুখী প্রকল্পগুলির স্বচ্ছতা আরও বেশি করে সুুনিশ্চিত করা সম্ভব৷
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, উন্নয়নের ক্ষেত্রে এখন ড্রোন প্রযুক্তি একটি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে৷ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সুুরক্ষা, নজরদারির ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের এই প্রথম ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য অধ্যায়৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ আশা ব্যক্ত করেন এই ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইটির অধ্যক্ষ প্রফেসর (ডা.) শেখর দত্ত৷ এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস৷ উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দ চৌধুরী এবং উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ড্রোন প্রযুক্তি কেন্দ্রটি পরিদর্শন করেন৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top