News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়য্ন্ত্র করছে বিজেপি : মনীশ সিসোদিয়া
Image

অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়য্ন্ত্র করছে বিজেপি : মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়য্ন্ত্র করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। কেজরিওয়ালকে হুমকি দেওয়ার সরাসরি অভিযোগ এনেছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারির বিরুদ্ধে। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, “মনোজ তিওয়ারি সরাসরি কেজরিওয়ালকে হুমকি দিয়েছেন, যা স্পষ্ট করে দেয় যে বিজেপি (দিল্লির মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে… নির্বাচন কমিশনে অভিযোগ জানাব আমরা, এফআইআরও দায়ের করব।”

এদিকে, দিল্লির রাজৌরি গার্ডেনের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে আম আদমি পার্টি (আপ)-র নেতা সন্দীপ ভরদ্বাজের। সন্দীপের মৃত্যু প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেছেন, “আমি বিশ্বাস করি এটি আত্মহত্যা নয়, খুন। সন্দীপ ভরদ্বাজকে টিকিট নিশ্চিত করা হয়েছিল। তিনি মোটেও আত্মহত্যা করেননি। সেই আসনের টিকিট বিক্রি হয়েছে বলেও জানা যাচ্ছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়াও খুনের মতো। আপ প্রধান ও আপ নেতৃত্ব পাপ করেছে।” এ প্রসঙ্গে সিসোদিয়া বলেছেন, আপনারা টিকিটকে মৃত্যুর সঙ্গে যুক্ত করতে পারেন না। এটা ঠিক নয়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top