News Flash

  • Home
  • দেশ
  • তিনদিনের সফরে অশান্ত মেঘালয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
Image

তিনদিনের সফরে অশান্ত মেঘালয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

শিলং, ২৪ নভেম্বর (হি.স.) : তিনদিনের সফর সূচি নিয়ে অশান্ত মেঘালয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন মমতা।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সকালে অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মুকরোহ গ্রামে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক আটক করাকে কেন্দ্র করে গোলাগুলি করতে হয়েছিল অসম পুলিশকে। অসমের জঙ্গল থেকে গাছ কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় অসম পুলিশ ও বনরক্ষীর দলের ওপর বন্দুক, দা, তরোয়াল, লাঠি-গদা ইত্যাদি নিয়ে হামলা চালায় চোরাকারবারি-সমর্থিত মেঘালয়ের প্রায় দুশো দুর্বত্ত। ওই দলে সংলগ্ন গ্রামের (মেঘালয়) বহু মহিলাও ছিলেন। আত্মরক্ষায় পুলিশকে গুলি চালাতে হয়। এতে অসমের বনরক্ষী বিদ্যাসিং এবং মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর পাঁচ সহ মোট ছয়জন নিহত হয়েছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মর্মান্তিক ওই ঘটনায় শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ওই ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে মেঘালয় সরকারের অদক্ষতা প্রকাশ্যে এসে গেছে।
টুইটারে টিএমসি নেতা বলেছিলেন, হিংসাত্মক ঘটনাটি এমডিএ সরকারের নিজেদের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ। মেঘালয়ের মানুষ কতদিন ভয় ও নিরাপত্তাহীনতায় বাস করবেন এবং কতদিন এই অবিচার চলবে সে প্রশ্নও তুলেছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ট্যাগ ব্যঙ্গা করেছিলেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top