News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরীর দাবীতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ নার্সিং কোর্স উত্তীর্ণ বেকারদের
Image

চাকরীর দাবীতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ নার্সিং কোর্স উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  শূন্যপদ থাকার পরেও স্বাস্থ্য দপ্তর থেকে এখনো সেই শূন্য পদে এ এন এম এবং এম পি ডাব্লিউ নিয়োগের কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ তাই এ এন এম এবং এম পি ডাব্লিউ- দের নিয়োগের দাবীতে বৃহস্পতিবার গুর্খাবস্তী স্থিত স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ ২০১৭ সালের এপ্রিল মাসে শেষবার এম পি ডাব্লিউ নিয়োগ করা হয়েছিল৷ এরপর থেকে এম পি ডাব্লিউ নিয়োগ বন্ধ৷ সেই সময় ৭৯১ টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও পরবর্তী সময় তা বাতিল করে দেওয়া হয়৷ নতুন ভাবে  এ এন এম এবং এম পি ডাব্লিউ নিয়োগ করা হবে বলে আশা ছিল তাদের৷  এই নিয়ে বেশ কয়েকদফায় অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ ৭০০ র উপর শূন্যপদ থাকলেও তা পূরণের অনুমোদন দিচ্ছে না অর্থ দপ্তর৷  বৃহস্পতিবার গুর্খাবস্তীস্থিত স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে চাকুরী প্রত্যাশীরা৷ পরে এক প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন প্রদান করে৷ বর্তমানে ১০০০ হাজারের উপর বেকার এএম এম এমপি ডাব্লিউ রয়েছে বলে দাবী করেন তারা৷

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top