News Flash

Image

বিলোনীয়ায় স্বর্ণালঙ্কার চুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ নভেম্বর৷৷ দক্ষিণ বিলোনিয়ায় বাজাজ শোরুম সংলগ্ণ বীরেন্দ্র জুয়েলার্সে তথা গৌরাঙ্গ বণিকের জুয়েলারি দোকানে দিনের বেলায় চোর হানা দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়৷ জানা যায় দোকান মালিক গৌরাঙ্গ বণিক সকাল বেলায় প্রতিদিনের মত  ১ নং টিলা প্রভাতী মার্কেটে বাজার করতে যান৷ বাজার সেরে দোকানে এসে দেখেন ওনার গয়নার শো কেইসের তালা ভাঙ্গা এবং চোর শো কেইস থেকে পাঁচটি সোনার কানের এবং পাঁচটি সোনার লকেট নিয়ে চম্পট দেয়৷ এই ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়৷ খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ৷ বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ৷ দোকান মালিক বীরেন্দ্র বণিক কাউকে সন্দেহ করতে পারছেন না৷ তৎক্ষণাৎ পার্শবর্তী দোকানদার এবং এলাকার জনগণ বিষয়টি প্রত্যক্ষ করেন৷ এইভাবে দিনের বেলায় দোকানের তালা ভেঙে এক লক্ষ তিরিশ হাজার টাকার সোনার জিনিস নিয়ে চম্পট দেয়াকে কেন্দ্র করে বিলোনিয়ায়  চাঞ্চল্য ছড়িয়ে পরে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top