News Flash

  • Home
  • বিনোদন
  • সুস্থ হচ্ছেন কমল হাসান, দুই-একদিনের মধ্যেই মিলতে পারে হাসপাতাল থেকে ছুটি
Image

সুস্থ হচ্ছেন কমল হাসান, দুই-একদিনের মধ্যেই মিলতে পারে হাসপাতাল থেকে ছুটি

চেন্নাই, ২৪ নভেম্বর (হি.স.): অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম প্রধান কমল হাসান। শরীরে জ্বর, কাশি ও সর্দি নিয়ে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি রয়েছেন কমল হাসান। বুধবার রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কমল হাসান। দুই-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

সূত্রের খবর, রেগুলার হেলথ চেকআপের জন্য হাসপাতালে এসেছিলেন কমল হাসান। শরীরে জ্বর, কাশি ও সর্দি থাকায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন থাকছেন কমল হাসান।

Releated Posts

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top