News Flash

Image

কমলনগরে  জন্য সম্পর্ক অভিযান বিজেপির

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৪ নভেম্বর৷৷ রাজ্যে বিধানসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি৷ এরই মধ্যে বিরোধীদলকে পেছনে ফেলে প্রচারে ঝড় তুলেছেন শাসকদল বিজেপি গোটা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে৷ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে কয়েক যোজন এগিয়ে আছে বিজেপি৷ বৃহস্পতিবার কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগরের জনসম্পর্ক অভিযান করলেন বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী৷ মানুষ কে নিজেদের কাছে আরও বেশি করে টানতে দিনরাত এক করে ফেলছেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি তথা কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ মূলত একটি টিম তৈরী করে বিজেপি তাদের প্রচারাভিযান চালাচ্ছে৷ উঠোন সভা থেকে দলবদল, হর ঘর বিজেপি কর্মসূচি থেকে বুথ বিজয় অভিযান কিছুই বাদ যাচ্ছে না৷ দুই দিন আগেও পূর্ব চেবরী গ্রাম পঞ্চায়েতে ৬ পরিবারের ১৭ জন ভোটার সিপিম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি৷ বুধবার কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে মন্ডল যুব মোর্চার এক সভা থেকে আগামী দিনের রণ কৌশল স্থির করার বিষয়ে বিশদে আলোচনা হয়৷ এই সভায় ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, যুব মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ, প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি অরুনাভ নন্দী, কল্যাণপুর যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন, মন্ডল সভাপতি জীবন দেবনাথ, মন্ডলের বিস্তারক রাজেশ আচার্য্য প্রমুখ৷ বৃহস্পতিবার সকালে এস সি মোর্চার উদ্যোগে কমলনগর পঞ্চায়েতের ৪৭ নাম্বার বুথে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বাড়ি বাড়ি জন সংযোগে বের হন৷ তিনি প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের চাওয়া পাওয়ার বিষয়ে জানতে চান৷ বিধায়কের সাথে ছিলেন শক্তিকেন্দ্রের কোর্ডিনেটর বাবুল দেবনাথ সহ অন্যান্যরা৷ বেশিরভাগ মানুষই ঘর, শৌচালয় পেয়েছেন বলে জানান৷ তবে কিছু কিছু মানুষ বিধায়ককে কাছে পেয়ে কিছু দাবিও রাখেন৷ পিনাকী প্রতিশ্রুতি দেন রাষ্ট্রবাদী এই সরকার সবকা সাথ সবকা বিকাশের লক্ষে কাজ করছে৷ ত্রিপুরাকে শ্রেষ্ট ত্রিপুরা বানানো দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ণ৷ সেই লক্ষেই সরকার এবং বিজেপি দল কাজ করে যাবে৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top