News Flash

Image

চুরাইবাড়িতে দুই লক্ষ টাকার গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ নভেম্বর৷৷  গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পান সিগারেটের দোকান থেকে উদ্ধার দুই লক্ষ টাকার শুকনো গাঁজা৷ গাঁজা ব্যবসায়ী তথা দোকান মালিক সুদীপ দাস(৪০) পিতা মতিলাল দাস বর্তমানে পলাতক৷তার বাড়ি পূর্ব ফুলবাড়ি গ্রামের এক নং ওয়ার্ডে৷পুলিশ দোকান মালিকের খোঁজে চিরুনি তল্লাশি জারি রেখেছে৷ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন সেইলটেক্স সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে৷ জানা গেছে, সুদীপ দাস দীর্ঘ দিন যাবৎ তার পান সিগারেটের দোকানের আড়ালে নেশার সাম্রাজ্য গড়ে তুলেছিল৷ রাজ্য থেকে বহিঃ রাজ্যে গাঁজা পাচার সহ অসম থেকে বিলেতি মদ এনে বিক্রি সহ চুরাইবাড়ি,কদমতলা,শনিছড়া ও বাগবাসা এলাকায় সাপ্লাই করতো৷সাথে তার দোকানে ঝাঁকিয়ে বসিয়ে ছিল তীর জোয়ার রমরমা ব্যবসাও৷সেই খবরের উপর ভিত্তি করে মঙ্গলবার মাঝ রাতে ধর্মনগর মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার নেতৃত্বে চুরাইবাড়ি থানার সাব ইন্সপেক্টর পিযুষ সাহা বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী নিয়ে তার দোকানে অভিযান চালায়৷ দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই প্যাকেটে ১৯ কেজি ৮০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷যার কালোবাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা৷সাথে অসংখ্য বিলেতি মদের খালি বোতল পাওয়া গেলেও মদ পাওয়া যায়নি৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ তদন্তের স্বার্থে কোন প্রতিক্রিয়া দেয়নি৷তবে পুলিশ নন অফিসিয়ালি জানায়,দোকান মালিক বর্তমানে পলাতক রয়েছে৷এদিন রাতেই ফুলবাড়ি সিত তার বাড়িতে অভিযান চালালে তাকে পাওয়া যায়নি৷তার বিরুদ্ধে ৫৯ নম্বরের ভারতীয় দন্ডবিধির ২০(বি)/২৫/২৯ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে৷খুব শীঘ্রই অভিযুক্ত মাদক পাচারকারী কাম ব্যবসায়ীকে জালে তুলা হবেও জানায় পুলিশ৷সাথে চুরাইবাড়ি এলাকায় তীর জোয়ার সাথে জড়িত অপর দুই ব্যক্তিকেও জালে তুলা হবেও জানায় পুলিশ৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top