News Flash

Image

করিমগঞ্জের শ্রীগৌরীতে সড়ক দুর্ঘটনা, হত ম্যাজিক চালক

বদরপুর (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার শ্রীগৌরীর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাম্পারের ধাক্কায় নিহতকে উত্তর করিমগঞ্জের আকবরপুর গ্রামের ম্যাজিক চালক আব্দুল মানিক বলে শনাক্ত করা হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন। তিনি রিণ্টু নমশূদ্র। তাঁর বাড়ি উত্তর করিমগঞ্জের বিন্নাকান্দি গ্রামে।

ঘটনা আজ বুধবার সকাল প্রায় সাতটা নাগাদ সংঘটিত হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো তাঁর নিজের ম্যাজিক গাড়ি করে সবজি আনতে করিমগঞ্জ থেকে বদরপুরে যাচ্ছিল আকবরপুর গ্রামের আব্দুল মানিক। কিন্তু শ্রীগৌরী এলাকায় জাতীয় সড়কে ম্যাজিক গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রিপার (ডাম্পার)। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। আহত হন তাঁর সহযোগী রিণ্টু।

ডাম্পারের প্রচণ্ড ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে ম্যাজিক গাড়িটি। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাঁদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে পৌছাঁর আগে প্রাণ হারান আব্দুল মানিক।

ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘাতক ট্রিপার এবং ম্যাজিক গাড়িকে বাজেয়াপ্ত করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আকবরপুরে এলাকায়।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top