News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘর বন্টনে অনিয়মের অভিযোগ তুলে, পঞ্চায়েতে তালা দিয়ে রাস্তা অবরোধ
Image

ঘর বন্টনে অনিয়মের অভিযোগ তুলে, পঞ্চায়েতে তালা দিয়ে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ নভেম্বর৷৷  প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে দ্বিচারিতার অভিযোগ এনে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে বসলো গ্রামবাসীরা৷
ঘটনা উত্তর জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত মঙ্গলকালি গ্রাম পঞ্চায়েতে৷ প্রসঙ্গত সদ্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামের বহু প্রকৃত ঘর প্রাপকরা বঞ্চিত৷উপ প্রধান সহ গ্রামের নির্বাচিত সদস্য ও বহু পাকা বাড়ির মালিকের নামে বরাদ্দ হয়েছে ঘর৷ এতেই বিক্ষোব্ধ গ্রামবাসীরা বুধবার সকালে পঞ্চায়েতে চাকুরীরত সরকারী কর্মচারী সহ পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে গ্রামের মূল রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷দীর্ঘসময় ধরে চলে পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ৷ পরবর্তীতে ব্লকের দুই আধিকারিকদের আশ্বাস পেয়ে তালা খুলে দেয় গ্রামবাসীরা৷তবে এই বিষয়ে নিয়ে সাংবাদিকরা গ্রামের উপপ্রধানকে জিজ্ঞেস করলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি৷অপরদিকে গ্রামবাসীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে দ্বিচারিতার অভিযোগ এনে বলেন, পঞ্চায়েত জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে ঘর বন্টনে অনিয়ম করছেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top