নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ সোমবার রাতে গাড়ির ধাক্কায় আগুন ধরে গেল সুকটিতে৷ সুকটি ভস্মীভূত হলেও অল্পেতে প্রাণ বাঁচলেন চালক৷ ঘটনা উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায়৷ সোমবার রাতে উদয়পুর সাব্রুম যাওয়ার পথে উদয়পুর রাজশ্রী টাউন হল সংলগ্ণ জাতীয় সড়কে একটি সুকটি ও একটি বুলেরো গাড়ির সাথে সংঘর্ষ হয়৷ আর ওই সংঘর্ষের জেরে সুকটিটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল কর্মীদের৷ উদয়পুর অগ্ণি নির্বাপন দপ্তরের কর্মীরা ছুটে এসে প্রথমে ওই সুকটির আগুন নেভায়৷ পরবর্তী সময় সুকটি চালককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷ সুকটি চালকের নাম অনুপ৷ বাড়ি উদয়পুর রাজারবাগ সংলগ্ণ এলাকা৷ গাড়ির ধাক্কায় আগুন ধরে গেলেও অল্পেতে প্রাণ বাঁচলেন চালক৷

গাড়ির ধাক্কায় আগুন ধরল সুকটিতে, অল্পতে প্রাণ বাঁচল যুবকের
Tags:
Releated Posts
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…


















