News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোজগার মেলা, সশক্ত ভারত নির্মাণের পথে আরও এক কদম : কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা
Image

রোজগার মেলা, সশক্ত ভারত নির্মাণের পথে আরও এক কদম : কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

আগরতলা, ২২ নভেম্বর (হি. স.) : সত্তর হাজারের অধিক চাকুরী বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশক্ত ভারত নির্মাণের পথে আরও এক কদম বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিপুরায় ১৭৫ জন আজ চাকুরী পেয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সারা দেশে রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগার মেলার সূচনা করে বেকারদের হাতে চাকুরীর অফার তুলে দিয়েছেন। ত্রিপুরায় বিএসএফ হেড কোয়ার্টারে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর চাকুরীর বিলি করার অনুষ্ঠানের সাক্ষী থাকার আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুমিত সরণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরার চাকুরী প্রত্যাশীদের হাতে অফার তুলে দিয়েছেন। ত্রিপুরা থেকে আজ মোট ১৭৫ জন চাকুরী পেয়েছেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্বাধীনতার অমৃতকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু যোজনার বাস্তবায়ন করছেন। গত অক্টোবরে ৭৫ হাজার চাকুরী প্রদান করা হয়েছে। আজ সারা দেশে ৭১ হাজার ৫৬ জনকে চাকুরীর অফার দেওয়া হয়েছে।তাঁর দাবি, স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশ সশক্ত হোক, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে চলেছেন। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top