News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিঃরাজ্যে প্রতিনিয়িত পাচার হচ্ছে গাঁজা, পুলিশের ভূমিকা নিয়ে সংশয়
Image

বহিঃরাজ্যে প্রতিনিয়িত পাচার হচ্ছে গাঁজা, পুলিশের ভূমিকা নিয়ে সংশয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজ্য থেকে প্রতিনিয়ত অবাধে বহিঃরাজ্যে পাচার হচ্ছে গাঁজা৷ রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা কি কিছুই জানে না? প্রশ্ণ জনমনে৷সরকারি ও দলীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন রাজ্য থেকে কোন নেশা সামগ্রী বহিঃরাজ্যে যেতে দেওয়া হবে না৷ এমনকি বহিঃরাজ্য থেকেও কোন ধরনের নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না৷ সেই দিশাতে কাজ করছে সরকার৷ আরক্ষা প্রশাসনকেও সেই দিশাতে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু তারপরও প্রায় প্রতিদিন রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচার হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা৷ প্রশ্ণ হচ্ছে কি ভাবে এই গাঁজা পাচার হচ্ছে৷ রাজ্য থেকে প্রতিনিয়ত বহিঃরাজ্যে গাঁজা পাচার হচ্ছে৷ আসাম পুলিশ তার স্পষ্টীকরণ দিচ্ছে৷ গাড়ি রাজ্য থেকে আসামে প্রবেশ করার পর অসম-চুরাইবাড়ি ওয়াচ পোস্টে ধরা পড়ছে ধারাবাহিক ভাবে৷  প্রশ্ণ হচ্ছে রাজ্য পুলিশ যদি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নেশার বিরুদ্ধে আপোষ হীন নিতি নিয়ে কাজ করে থাকে তাহলে কি ভাবে রাজ্য থেকে এই গাঁজা আসাম পৌঁছাল৷ মুখ্যমন্ত্রীর নির্দেশকে কলাপাতা দেখিয়ে প্রতিনিয়ত বহিঃরাজ্যে গাঁজা পাচার হচ্ছে৷ প্রশ্ণ হচ্ছে কেন এমনটা হচ্ছে৷ তাও আবার রাজ্য পুলিশের চোখে ফাকি দিয়ে, এইটা বিশ্বাস যোগ্য নয়৷ কারন পুলিশ চাইলে সবকিছু করতে পারে৷ কিন্তু প্রশ্ণ হচ্ছে গাঁজা পাচার কেন বন্ধ করতে পারছে না রাজ্য পুলিশ৷ গাঁজা বোঝাই লরি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসমে প্রবেশ করতেই অসমের  চোরাই বাড়ি ওয়াচপোষ্টের পুলিশ গাঁজা বোঝাই দরিটি আটক করেছে৷ আরো একবার ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে গাঁজা বোঝাই কন্টেইনার লরি বহিঃরাজ্যে বেরিয়ে যাওয়ার  চেষ্টা করছিল৷ সেই সময় অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস ঐ গাঁজা বোঝাই লরিটি আটক করতে সক্ষম হন৷ অসম পুলিশের সাফল্য বারবার প্রমাণিত হচ্ছে৷ আর এই গাঁজা ধরপাকড় কাণ্ডের দক্ষ অফিসার হিসেবে নিজেকে জাহির করেছেন ওয়াচ পোস্টের ইনচার্জ৷  সোমবার রাত্রি আটটা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই লরিটিকে সিগন্যাল দেওয়া হয়৷ পুলিশের আচ পেতেই অন্ধকারে গাড়ি রেখে ঘা ঢাকা দেয় চালক৷ অবশ্য পরে পুলিশ গাড়িটি সম্পূর্ণ তল্লাশি করে গাড়ির গোপন কেবিন থেকে ৪১টি প্যাকেটে মোট চারশো দশ কেজি গাঁজা উদ্ধার করে৷ যার কালোবাজারি মূল্য প্রায় একচল্লিশ লক্ষ টাকা বলে জানান  ওয়াচ পোস্ট পুলিশ ইনচার্জ৷ চালককে আটক করতে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে৷ এনডিপিএস আইনে মামলা রুজু করেছে৷ তবে গাঁজা ধরপাকড় কান্ডে ইনচার্জ নিরঞ্জন দাস করিমগঞ্জ জেলা পুলিশের নাম উজ্জ্বল করেছেন৷ এই গাঁজা আটকে হাবিলদার মোহন লাল দাস,সালাউর রহমান চৌধুরী ও ফাহাদুল ইসলামরা যথেষ্ট চতুরতার ও তৎপরতার প্রমাণ দিয়েছেন৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top