News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এআইডিএসও-‘র করিমগঞ্জ জেলা কমিটির
Image

দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এআইডিএসও-‘র করিমগঞ্জ জেলা কমিটির

করিমগঞ্জ (অসম), ২২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার কালিগঞ্জ অঞ্চলের তেলিখালেরপাড়, গর্দারাশি সহ জেলার বিভিন্ন অঞ্চলে গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে অল ইন্ডিয়া ডিএসও-র করিমগঞ্জ জেলা কমিটি। শিক্ষাসামগ্রী বিতরণ কার্যসূচি চলেছে গত ১৭, ১৮ এবং আজ ২২ নভেম্বর পর্যন্ত।

জেলা কমিটির পক্ষ থেকে তেলিখলেরপাড় পল্লীশ্রী এমই স্কুল এবং সংগঠনের তেলিখালেরপাড় ইউনিট ৫৩ নম্বর গর্দারাশি নিম্ন প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য জায়গায় ৪০০ জন ছাত্রছাত্রীর মধ্যে খাতা কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই শিক্ষা সামগ্রীগুলি তুলে দেন সংগঠনের জেলা সভাপতি সুজিৎকুমার পাল, জেলা কমিটির সদস্য জয়দীপ দাস, পলাশ মল্লিক, দীপক নমশূদ্র সহ অন্যরা।

তাঁরা বলেনস বিগত বন্যায় গরিব সাধারণ মানুষেরা সর্বস্বান্ত হয়ে গেছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের শ্রমজীবী মানুষের পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই সহায়-সম্বলহীন এই সকল দুস্থ ছাত্রছাত্রীদের সামান্যতম সাহায্যের জন্য অল ইন্ডিয়া ডিএসও-র করিমগঞ্জ জেলা কমিটি অসমের অন্যান্য প্রতিটি জেলার সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জে ও এই কার্যসূচি পালন করছে। এই ছাত্র সংগঠন মনে করে, কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু তা-ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নয়। ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা অত্যন্ত প্রয়োজন। তাঁদের সংগঠন ছাত্রদরদি জনগণের কাছে আহ্বান রাখায় তাঁরা যেভাবে ত্রাণ তহবিলে সাহায্য করেছেন তা দিয়েই এই শিক্ষা সামগ্রী বিতরণ করা সম্পন্ন করা হয়েছে।
শিক্ষা সামগ্রী বিতরণ কার্যসূচিগুলিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ডিএসও কর্মীদের সহায়তা করেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top