News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা এলাকা থেকে ৭৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত
Image

পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা এলাকা থেকে ৭৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত

আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন সোমবার গভীর রাতে ত্রিপুরার পশ্চিম জেলার সিধাই পুলিশ থানার অধীন হেজামারা এলাকা থেকে ১৮৬ কেজি ওজনের গাঁজা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।

বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন গতকাল রাতে অভিযানে নামে। সাহায্য নেওয়া হয় ত্রিপুরার সিধাই পুলিশের। এর পর যৌথ অভিযানকারী দলটি একটি লরি থেকে উদ্ধার করেছে বৃহৎ পরিমাণের গাঁজা। গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে গাড়িচালক অমলেশ পালকে গ্রেফতার করেছে পুলিশ।

বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রী সহ ধৃত ব্যক্তিকে তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য আসাম রাইফেলসের পক্ষ থেকে সিধাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে অংশগ্রহণকারী আসাম রাইফেলসের এক আধিকারিক জানান, আসাম রাইফেলস মাদকমুক্ত সমাজ গঠনে দায়বদ্ধ। মাদকমুক্ত সমাজ গড়তে একের পর এক অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top