News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকীরর দাবীতে উপমুখ্যমন্ত্রীর বাসভবনে ধর্ণা এসটিজিটি উত্তীর্ণরা
Image

চাকীরর দাবীতে উপমুখ্যমন্ত্রীর বাসভবনে ধর্ণা এসটিজিটি উত্তীর্ণরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ মঙ্গলবার ফের উপমুখ্যমন্ত্রীর বাসভবনে যায় এস টি জি টি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা৷ বর্তমানে তারা দ্বিধাগ্রস্থ দুই মন্ত্রীর মধ্যে কার বক্তব্য সঠিক তা নিয়ে৷ এস টি জি টি উত্তীর্ণ সকলকে এক সঙ্গে নিয়োগের দাবীতে দীর্ঘ দিন ধরে আন্দোলন ও ধর্না  চালিয়ে আসছে অল ত্রিপুরা এস টি জি টি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস -২০২২৷  এই দাবীতে বেশ কয়েকদিন যাবৎ শিক্ষা মন্ত্রী ও অর্থ মন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করছেন তারা৷ কিন্তু সঠিক কোন জবাব পাচ্ছে না উত্তীর্ণ পরীক্ষার্থীরা৷ বর্তমানে তারা দ্বিধাগ্রস্থ দুই মন্ত্রীর মধ্যে কার বক্তব্য সঠিক তা নিয়ে৷ এই দোটানার মধ্যে মঙ্গলবার ফের উমমুখ্যমন্ত্রীর বাসভবনে যায় এস টি জি টি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা৷ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্যও দাবী জানায় তারা৷ তাদের বক্তব্য শিক্ষামন্ত্রী ফাইল পাঠানোর বিষয়টি সেদিন তাদের অবগত করেছিল৷ সেই মোতাবেক এদিন তারা উপমুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানতে পারেন তাঁর কাছে কোন ফাইল পাঠানো হয়নি৷ এভাবে একেকজন মন্ত্রী একেক বক্তব্য ঘিরে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে৷ নিয়োগ পক্রিয়া অনিশ্চিয়তার মধ্যে পড়ে রয়েছে বলে জানান তারা৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top