News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায়নিহত অন্তত ৮, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
Image

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায়নিহত অন্তত ৮, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

বোগোটা, ২২ নভেম্বর (হি. স.) : কলম্বিয়ায় বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান। বিমান ভেঙে পড়ায় নিহত অন্তত ৮। সোমবার এই ঘটনা ঘটে মধ্যাঞ্চলীয় মেডেলিন শহরের একটি জনবহুল এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।

জানা গেছে, কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মারা যান অন্তত ৮ জন বিমান আরোহী। যে এলাকায় বিমানটি ভেঙে পড়ে, সেখানকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার কলম্বিয়ার ওলায়া হেরেরা বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরই বিমানটি মধ্যাঞ্চলীয় মেডেলিন শহরের একটি জনবহুল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। মারা যান ৬ জন যাত্রী ও দু’‌জন ক্রু মেম্বার।

বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও ইঞ্জিনে ত্রুটি থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

স্থানীয় মেয়র ড্যানিয়েল কুইন্টেরো বলেন, বিমানটির ইঞ্জিনে ত্রুটি থাকার কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওয় দেখা গেছে, আবাসনের উপর থেকে একনাগাড়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত আগে সেখানেই ভেঙে পড়েছে আস্ত বিমান। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক ছবিতে। 

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top