News Flash

Image

ভগৎ সিং যুব আবাসে পালিত বিশ্ব মৎস্য দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ মৎস দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে উদযাপন করা হয় বিশ্ব মৎস দিবস৷ এই রাজ্যে মৎস দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান মন্ত্রী প্রেম কুমার রিয়াং৷
মৎস দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে উদযাপন করা হয় বিশ্ব মৎস দিবস৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং, বিধায়ক ডাঃ দিলিপ দাস, মৎস দপ্তরের সচিব, অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা৷ মন্ত্রী প্রেম কুমার রিয়াং জানান ২১ নভেম্বর দিনটিকে বিশ্ব মৎস দিবস হিসাবে উদযাপন করা হয়৷ এই রাজ্যে মৎস দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ প্রায় ৪০ লক্ষ মানুষ রাজ্যে বসবাস করে৷ এই ক্ষেত্রে মৎস দপ্তর তাদের কাজের জন্য জাতীয় ক্ষেত্রে পুরসৃকত হয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে শ্রেষ্ঠ স্থানে রয়েছে ত্রিপুরা৷ রাজ্যে মৎস উৎপাদন হচ্ছে ১৯.৪৭ মেট্রিকটন৷ তবে চাহিদা রয়েছে ২৬ মেট্রিকটনের৷ বাকীটা বহিঃরাজ্য থেকে আমদানী করা হয় বলে জানান মন্ত্রী প্রেম কুমার রিয়াং৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top