News Flash

  • Home
  • খেলা
  • রামকৃষ্ণ – বীরেন্দ্র মুখোমুখি মঙ্গলবার
Image

রামকৃষ্ণ – বীরেন্দ্র মুখোমুখি মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে কোন্ দল খেলবে তা নির্ধারন হবে আজ। মঙ্গলবার রামকৃষ্ণ ক্লাব খেলবে বীরেনদ্র ক্লাবের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। দুদলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। রামকৃষ্ণ ক্লাবের বিন রাজ্যের ৬ ফুটবলার ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে নিয়েছেন। কোচ কৌশিক রায় গোটা দলকে এক সুতোয় বঁাধার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। অপরদিকে বীরেন্দ্র ক্লাবের অনুশীলনে এদিন ছিলেন মাত্র ১৩ জন ফুটবলার। দুদলই সেমিফাইনালে খেলা নিয়ে আশাবাদী। তবে যে দলের ফুটবলাররা আজ নিজেদের মাঠে খাপ খাইয়ে নিতে পারবেন সেই দলই শেষচারের টিকিট কেটে নেবে বলে বিশ্বাস করেন ফুটবলপ্রেমীরা। গেলোবারের লিগে তৃতীয় স্থানাধিকারী দল রামকৃষ্ণ ক্লাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে এমন অনুমান করছেন ফুটবলপ্রেমীরা। কোচ কৌশিক রায়ের তীক্ষ্ণ বুদ্ধিতে বাজিমাৎ করবেই রামকৃষ্ণ ওই বিশ্বাস ক্লাব কর্তাদেরও। দুদলই অনুশীলনে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন এদিনও। অনুশীলন শেষে কোচ কৌশিক রায়ের সহজ স্বীকারোক্তি, “যে দলের ফুটবলাররা শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে পারবে এবং মাঝমাঠ দখলে নিতে পারবে সেই দলই জয় পাবে”।‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top