News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে আটক দুই
Image

উদয়পুরে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে আটক দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  রবিবার দুপুরে গোমতি জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের পাশ থেকে টি আর ০৩ কে ৬৪৭৯ নম্বরে একটি বাইক চুরি করে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীদের হাতে আটক দুই চোর৷  
 জানা যায় এদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কোয়ার্টার সংলগ্ণ এলাকা থেকে বাইকটিকে চুরি করে নিয়ে যাচ্ছিল আগরতলা থেকে আশা দুই চোর৷ অভিযোগ টি আর ০১ই ৩৫৬৪ নম্বরের একটি অটো গাড়ি করে বাইক চুরি করতে আসে৷ অটো গাড়িতে করে বাইক চুরি করার ঘটনাটি এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে দুই চোরকে আটক করে উত্তম মাধ্যম দেয়৷ পরে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের হাত থেকে ২ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ দিন দুপুরে উদয়পুর শহর থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চানল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top