News Flash

  • Home
  • প্রধান খবর
  • দলের কর্মীদের ‘চোর’ তকমা দেওয়ার প্রতিবাদে পথে নামছে তৃণমূল
Image

দলের কর্মীদের ‘চোর’ তকমা দেওয়ার প্রতিবাদে পথে নামছে তৃণমূল

শিলিগুড়ি, ২০ নভেম্বর (হি.স.) : রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী জেলে । সামনে আসছে একের পর এক দুর্নীতির বিষয় । যার জন্য প্রতিনিয়ত বিরোধীদের কাছে শুনেতে হচ্ছে চোর তকমা । তবে আর দলের কর্মীদের ‘চোর’ তকমা শুনতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের কর্মীদের ‘চোর’ তকমা দেওয়ার প্রতিবাদে পথে নামছে তারা । সোমবার দলের তরফে শিলিগুড়িতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। রবিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ।

আগামীকাল দুপুর ১টায় মাল্লাগুড়ি ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মহামিছিল বের হবে। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যুবনেত্রী সায়নী ঘোষ, মেয়র গৌতম দেব সহ জেলা নেতৃত্ব। মোট চারটি জেলা নিয়ে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং ইসলামপুরের কিছু অংশ মোট ৩০ থেকে ৩৫ হাজার লোক আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাপিয়া ঘোষ।

দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ এদিন বৈঠক থেকে বিরোধীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন । তাঁর কথায়, ‘তৃণমূলের সকলকে ‘চোর’ বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের সবাইকে চোর বললে তার উপযুক্ত প্রমাণ দিতে হবে।’

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শই আজ দেশের অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও বার্তার মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে…

ByBySandeep Biswas Jul 6, 2026

নতুন মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও উদ্ভাবনে গতি আনছে, যুবসমাজের সামনে খুলছে বিশ্বজোড়া সুযোগ: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলি (এফটিএ) উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে…

ByByNews Desk Jul 6, 2026

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে: গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গুজরাট বিধানসভার প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top