News Flash

  • Home
  • দিনের খবর
  • বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে অনুব্রত মন্ডল
Image

বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে অনুব্রত মন্ডল

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : আসানসোল বিশেষ সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লেন গরু-পাচার কান্ডে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সংশোধনাগারের মেডিক্যাল ওয়ার্ডে তেমন চিকিৎসা পরিকাঠামো নেই, সে কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

শনিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে জেরা করল সিবিআইয়ের দুই আধিকারিক। অভিযোগ, বারবার তদন্তকারী সংস্থার জেরার পরই জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। জেল সূত্রে জানা গিয়েছে, জেরার পরই হালকা বুকে ব্যথা অনুভব করছিলেন অনুব্রত। জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক কিছু বন্দোবস্ত প্রথম থেকেই রাখা ছিল। ছিল অক্সিজেন সাপোর্টও। কিন্তু জেল কর্তৃপক্ষ মনে করে, এই সাপোর্টে এখনই অনুব্রতর চিকিৎসা সম্ভব নয়। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top