News Flash

Image

বাগমায় আগুনে পুড়ল রাবারের স্মোক হাউস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  বিধবংসী অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই রাবারের স্মোক হাউস৷ ঘটনা রবিবার সন্ধ্যায় ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন পশ্চিম খপিলং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলঢেপা এলাকায়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা৷ ঘটনাস্থলে উদয়পুর দমকল বাহিনীর কর্মীরা৷
জানা যায় নলডেপা এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া সপ্তাহখানেক পূর্বে নিজ বাড়িতে একটি রাবার স্মোক হাউস করেন৷ রবিবার পর্যন্ত প্রায় চার লক্ষাধিক টাকার রাবার সিট মজুদ ছিল স্মোক হাউজে৷ এদিন সন্ধ্যায় আচমকা বাড়ির লোকজন দেখতে পায় স্মোক হাউসে অগ্ণি সংযোগের ঘটনা৷ সাথে সাথেই চিৎকার চেঁচামেচি করলে পার্শবর্তী লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ উদয়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷
যদিও দমকল কর্মীরা পৌঁছার আগেই রাবার স্মোক হাউসটি আগুনের গ্রাসে সম্পূর্ণ ভষ্মীভুত হয়ে যায়৷ সাথে প্রায় চার লক্ষাধিক টাকার রাবার পড়ে ছাই হয়ে যায়৷ রাবার স্মোক হাউজে অগ্ণিকাণ্ডের ঘটনায় একপ্রকার পথে বসে যায় রাবার মালিক হুমায়ুন মিয়া৷ গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চঞ্চল্য দেখা দেয়৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top