News Flash

  • Home
  • দেশ
  • লক্ষীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বিশেষ নির্দেশ জেলাশাসকদের
Image

লক্ষীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বিশেষ নির্দেশ জেলাশাসকদের

কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : লক্ষীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিশেষ নির্দেশ দিলেন জেলাশাসকদের। গত ১ নভেম্বর থেকেই রাজ্য জুড়ে দুয়ারের সরকার শিবির শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

‘দুয়ারে সরকার’ শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা আবেদন করতে এলেও আধার কার্ড না থাকা বা আধার নম্বর না থাকা বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্য ফিরে যেতে হচ্ছে। এমনটাই অভিযোগ এসেছে নবান্নে। তার জন্যই শনিবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যসচিব।

জেলাশাসকদের নির্দেশে তিনি জানিয়েছেন, লক্ষীর ভাণ্ডারের জন্য যে সমস্ত মহিলা আবেদন করতে আসবেন, তাঁদের কোনওভাবেই শিবির থেকে ফেরানো যাবে না। আধার কার্ড বা আধার কার্ডের নম্বর না থাকা বা তাঁর স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাঁদেরকে ফেরানো বা বাতিল করা যাবে না। আধারের নম্বর না থাকা বা আধার যাচাই না থাকা কোনও প্রকল্পের বাতিলের কারণ হতে পারে না। তাই সব জেলাশাসককে এই নির্দেশ নিশ্চিত করতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তিও করে দেওয়া হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য। এই দুয়ারে সরকার শিবিরগুলির মাধ্যমে এ বার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, এমনই সুবিধা পাওয়া যাবে এ বারের দুয়ারে সরকার শিবিরগুলির মাধ্যমে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top