News Flash

Image

বাইক কিনে বিপাকে কৈলাসহরের গ্রাহক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷  বাইক কিনে বিপাকে এক গ্রাহক৷ দীর্ঘ দিন অতিক্রান্ত হলেই প্রতিশ্রুতি মোতাবেক বাইকের রেজিস্ট্রেশন করে দেয়নি বিক্রেতা৷ এই অবস্থায় নাম্বারবিহীন বাইক নিয়ে রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে৷ কৈলাশহর গোলকপুর চা বাগানের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ মহন্তী কৈলাশহর সিনহা মোটরস থেকে হিরো কোম্পানির একটি বাইক কেনেন৷ বাইকটি ছিল বি এস ৪ ইঞ্জিন৷ কেনার পর শোরুম কর্তৃপক্ষ জানায় এক মাসের মধ্যেই বাইকের নাম্বার এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ কিন্তু আশ্চর্যজনকভাবে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও বাইক মালিক তার রেজিস্ট্রেশন হাতে পাননি৷ কয়েকবার শোরুম কর্তৃপক্ষের দ্বারস্থ হলে তারা কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে আশ্বাস দিতে থাকেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ বাইকটি মাসিক কিস্তিতে ক্রয় করলেও কিস্তি পরিশোধ করার পরও আজ পর্যন্ত বাইকের রেজিস্ট্রেশন হাতে আসেনি৷ যার দরুন বিপাকে পড়েছেন গ্রাহক এনিয়ে শোরুম কর্তৃপক্ষের দারস্থ হন৷ তিনি বলেন বাইক রেখে দিতে অথবা রেজিস্ট্রেশন করে দিতে৷  অভিযোগ কর্তৃপক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে বাইকটি দিয়ে যেতে বলে৷  রাগান্বিত হয়ে কৃষ্ণ মহন্তি বেরিয়ে যান৷ এধরনের হয়রানির কারণে ন্যায়বিচারের দাবিতে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হবেন বলে তিনি জানান৷ নাম্বার বিহীন বাইক নিয়ে রাস্তায় চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে৷ তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top