News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঁকিনাড়ায় রেল লাইনের ধার থেকে উদ্ধার তাজা বোমা
Image

কাঁকিনাড়ায় রেল লাইনের ধার থেকে উদ্ধার তাজা বোমা

কাঁকিনাড়া, ১৯ নভেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকা এবং রেল লাইনের ধার থেকে উদ্ধার হল তাজা বোমা। শনিবার ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, তদন্তের স্বার্থে এলাকায় নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়্যাড, এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে। বারবার একই ঘটনার কেন পুনরাবৃত্তি হচ্ছে ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চলে, তা নিয়ে সরব সবাই। অপরাধীরা কেন এখনও পর্যন্ত ধরা পড়ছে না সেই প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গত ২৫শে আগস্টেও কাঁকিনাড়া রেল গেটের কাছে বোমা পাওয়া গিয়েছিল। সেই বোমা বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক কিশোরের । তার মধ্যেই নতুন করে কাঁকিনাড়া স্টেশন চত্বরে বোমা উদ্ধার হল।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top