News Flash

  • Home
  • দেশ
  • গরু পাচার কাণ্ড: বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই, দ্বারস্থ আদালতের
Image

গরু পাচার কাণ্ড: বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই, দ্বারস্থ আদালতের

আসানসোল, ১৯ নভেম্বর (হি. স.) : গরু পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রকে দেশে ফেরাতে আরও তৎপর হল সিবিআই। সূত্রের খবর, তদন্ত এড়াতে অন্য দেশে গা-ঢাকা দিয়েছেন তিনি। ফলে চার্জশিটে নাম থাকলেও বিনয়কে গ্রেফতির করা যায়নি।

এবার তাঁকে দেশে ফিরিয়ে নিজেদের হেফাজতে নিতে তৎপর তদন্তকারীরা। সেই উদ্দেশে শনিবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে এবিষয়ে তথ্য জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, বিনয় মিশ্রকে তদন্তকারীদের হাতে প্রত্যর্পণ করা হোক চাইছেন তদন্তকারীরা। তবে এই প্রক্রিয়ায় জন্য বিদেশমন্ত্রকের সাহায্য প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে আদালতের অনুমতি দরকার। এই সেই অনুমতি নিতেই বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন সিবিআই এসপি রাজীব মিশ্র। এদিন বিচারককে পুরো বিষয়টি জানান সিবিআয়ের এসপি। সমস্ত বিষয়টি নিয়ে আদালতের কাছে একটি হলফনামা জমা করা হয়। এবার আদালতের অনুমোদনপ্রাপ্ত হলফনামাটি বিদেশমন্ত্রকে পাঠানো হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top